“এটি একটি অলৌকিক ঘটনা।”
সত্তর বছর বয়সী সাফিনা নামুকওয়ায়ার আইভিএফ প্রযুক্তির সাহায্যে যমজ সন্তানের জন্ম দেওয়ার পর তার মুখ থেকে এই কথাটি বেরিয়ে আসে।
এর আগে ২০২২ সালের ২৯শে নভেম্বর উগান্ডার রাজধানী কাম্পালায় ওই সন্তানদের প্রসব করেন তিনি।
আফ্রিকার ওই দেশটিতে সন্তান প্রসব করা সবচেয়ে বয়স্ক নারীদের একজন সাফিনা।
ঢাকার যাত্রাবাড়ি এলাকার দিনমজুর মোহাম্মদ রিংকু। গত শনিবার দুপুরে বাসার নিচে নেমেছিলেন প্রয়োজনীয় কেনাকাটা করতে। দোকানে যাওয়ার পথে তার পেটে গুলি লাগে।
“মেইন রোডে ঝামেলা বইলা আমার ভাই গলি দিয়া যাইতেছিল। এর মধ্যেই হুট কইরা একটা গুলি আইসা ওর পেটে হান্দে,” বিবিসি বাংলাকে বলেন আহত মোহাম্মদ রিংকুর ছোট ভাই মোহাম্মদ পিংকু।
গুলিবিদ্ধ হওয়ার পর মোহাম্মদ রিংকুকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায় স্থানীয় মানুষজন। একইসঙ্গে, স্বজনদের কাছেও খবর পৌঁছান তারা।
“খবর পাইয়া আমরা দৌড়ে হাসপাতালে গেলাম। হেরা ব্যান্ডেজ করাই দিয়া কইলো ভাইরে ওইহানে রাখন যাইবো না। তাড়াতাড়ি মুগদা মেডিকেলে নিতে হইবো,” বিবিসি বাংলাকে বলেন তার ছোটভাই মোহাম্মদ পিংকু।
‘ব্রেন ইটিং অ্যামিবা’ সৃষ্ট মারণ রোগের কবলে পড়েও আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরেছেন ভারতের কেরালার চোদ্দ বছরের এক কিশোর। আফনান জসিম নামে দশম শ্রেণির ওই ছাত্র বিশ্বের নবম ব্যক্তি, যিনি এই মারণ রোগে আক্রান্ত হয়েও বেঁচে গিয়েছেন।
মস্তিষ্কে আক্রমণকারী এই আণুবীক্ষণিক জীবাণু যে রোগ সৃষ্টি করে তাতে মৃত্যুর হার ৯৭ শতাংশ।
‘ব্রেন ইটিং অ্যামিবা’ বা মস্তিষ্ক ভক্ষণকারী অ্যামিবার দ্বারা আক্রান্ত হয়ে কেরালার কোঝিকোড়ের এক হাসপাতালে ২২ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত বেঁচে যান এই ভারতীয় ছাত্র।
চিকিৎসকেরা জানিয়েছেন তার সুস্থ হয়ে ওঠার পিছনে মূল কারণ হলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয়েছিল এই রোগকে।
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরেই ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ বুধবার আরও বড় আকারে ছড়িয়ে পড়েছে। আগে থেকেই পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন চলছিল।
বুধবার পশ্চিমবঙ্গের প্রায় সব বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বহির্বিভাগে রোগী দেখা বন্ধ করেছেন।
অন্য দিকে বুধবার রাতে ‘মেয়েরা রাত দখল করো’ নামে সামাজিক মাধ্যমে এক ডাক দিয়ে পশ্চিমবঙ্গে একশোরও বেশি জমায়েত হতে চলেছে, জমায়েত হবে রাজধানী দিল্লির বাঙালি পাড়া বলে পরিচিত চিত্তরঞ্জন পার্কেও।
আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে তার কর্মস্থলেই ধর্ষণ করে খুন করার ঘটনায় আন্দোলনকারীরা বিচার যেমন চাইছেন, তেমনই হাসপাতালগুলিতে কাজ করেন যে সব নার্স ও নারী চিকিৎসকরা, তাদের ভাবাচ্ছে হাসপাতালে নিরাপত্তাহীনতার বিষয়টিও।