অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে গুগল। সিভিই-২০২৪-৩২৮৯৬ নামের এই ত্রুটি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে তড়িঘড়ি করে অ্যান্ড্রয়েডে চলা সব যন্ত্রের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নিরাপত্তা প্যাচটি সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।
]]>ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাস সামরিক ও বেসামরিক বিমান এবং উড্ডয়নসংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তির জন্য আলোচিত। এবার চাঁদ ও মঙ্গল গ্রহের তথ্য অনুসন্ধানে সক্ষম রোভার তৈরি করেছে এয়ারবাস। এরই মধ্যে যুক্তরাজ্যের বেড ফোর্ডশায়ারে দুটি মডেলের রোভারের কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাস সামরিক ও বেসামরিক বিমান এবং উড্ডয়নসংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তির জন্য আলোচিত। এবার চাঁদ ও মঙ্গল গ্রহের তথ্য অনুসন্ধানে সক্ষম রোভার তৈরি করেছে এয়ারবাস। এরই মধ্যে যুক্তরাজ্যের বেড ফোর্ডশায়ারে দুটি মডেলের রোভারের কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
]]>ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মাধ্যমে সহজেই ছবি ও ভিডিও পোস্ট করা যায়। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকেই পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণসহ দৈনন্দিন বিভিন্ন আয়োজনের ছবি বা ভিডিও নিয়মিত ইনস্টাগ্রাম স্টোরিজে প্রকাশ করেন। এত দিন ইনস্টাগ্রাম স্টোরিজে প্রতিক্রিয়া জানানো গেলেও কোনো মন্তব্য করা যেত না। ফলে ছবি বা ভিডিওগুলো সম্পর্কে অন্যদের মতামত জানতে পারতেন না পোস্ট করা ব্যক্তিরা। এ সমস্যা সমাধানে স্টোরিজে মন্তব্য করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।
]]>জেডস্কেলের তথ্যমতে, অ্যানাতসা ম্যালওয়্যার মূলত ট্রোজান ঘরানার ম্যালওয়্যার। ক্ষতিকর এই ম্যালওয়্যারটি ফোনে প্রবেশ করলেও সহজে শনাক্ত করা যায় না। ফলে সাইবার হামলার আশঙ্কায় রয়েছেন অ্যাপগুলোর ব্যবহারকারীরা। ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো গুগল প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে ৫৫ লাখেরও বেশি বার নামানো হয়েছে। অ্যানাতসা ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার নামানো হয়েছে ‘পিডিএফ রিডার অ্যান্ড ফাইল ম্যানেজার’ ও ‘কিউআর রিডার অ্যান্ড ফাইল ম্যানেজার’ অ্যাপ। দুটি অ্যাপই ৭০ হাজারেরও বেশি বার নামানো হয়েছে।
]]>বলা হচ্ছে, এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ বিপজ্জনক। কারণ এটি যন্ত্রে থাকলেও ব্যবহারকারী তা বুঝতে পারেন না। ম্যালওয়্যারটির মাধ্যমে প্রতিনিয়ত ব্যবহারকারীর কার্যক্রম নজরদারি করা হয়। এমনকি ফোনের পর্দা রেকর্ডও করে রাখা হয়।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে লুকিয়ে থেকে তথ্য চুরি এবং ব্যবহারকারীর অজান্তে ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারে, এমন একধরনের ট্রোজান ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। এই ম্যালওয়্যার মূলত এভাবে ব্যবহারকারীর কার্যক্রম নজরদারির পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি করে। লিয়ানস্পাই নামের ম্যালওয়্যার দিয়ে মূলত রুশ ব্যবহারকারীরদের ফোনে হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা।
বলা হচ্ছে, এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ বিপজ্জনক। কারণ এটি যন্ত্রে থাকলেও ব্যবহারকারী তা বুঝতে পারেন না। ম্যালওয়্যারটির মাধ্যমে প্রতিনিয়ত ব্যবহারকারীর কার্যক্রম নজরদারি করা হয়। এমনকি ফোনের পর্দা রেকর্ডও করে রাখা হয়।
]]>যৌনতার ইতিহাসে ভায়াগ্রার আবিষ্কারকে বেশ গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, কিন্তু মজার বিষয় হল, এই ওষুধটি আবিষ্কার হয়েছিল দুর্ঘটনাবশত অন্য রোগের ওষুধের পরীক্ষার চালানোর সময়। যে ওষুধটির প্রয়োজনীয়তা ছিল সম্পূর্ণ ভিন্ন।
ভায়াগ্রা ১৯৯৮ সালে বিক্রি শুরু হয় এবং প্রায় সঙ্গে সঙ্গেই একটি সবচেয়ে বেশি বিক্রীত ওষুধে পরিণত হয়।
ঘটনাক্রমে আমেরিকান ওষুধ কোম্পানি ফাইজারের আবিষ্কৃত এই ‘ব্লু পিল’ এখন তাদের বিশাল অর্থ উপার্জনের মেশিনে পরিণত হয়েছে।
শুধুমাত্র প্রথম তিন মাসে, আমেরিকানরা ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা দূর করার এই ওষুধের পেছনে আনুমানিক ৪০ কোটি ডলার খরচ করেছে।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণে বিভিন্ন সময়ে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা বা ইজিবাইক বন্ধে সরকার ঘোষণা দিলেও এটি কার্যকর করতে পারেনি। বরং রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার পর দু’দিন ব্যাপী আন্দোলনের মুখে আবারো তা চালু রাখার নির্দেশ দিয়েছে সরকার।
দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে ব্যাটারি চালিত তিন চাকার রিকশা চালু রাখার সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় এ নির্দেশ দেয়া হয়েছে।
তবে, শুধুমাত্র রাজধানী ঢাকা শহরে ফিডার রোডে (মূল সড়ক নয় এমন রাস্তা) এই তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চালু থাকবে। সারা দেশের ২২টি মহাসড়কে এসব বাহন বন্ধই থাকবে বলে জানিয়েছেন মি. কাদের।
বাংলাদেশের মোট ১৪৮টি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে এই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে। এর মধ্যে পঞ্চাশটি ফেসবুক অ্যাকাউন্ট।
এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে।
সিআরআই আওয়ামী লীগের একটি গবেষণা প্রতিষ্ঠান। সংস্থাটি তার ওয়েব সাইটে বলেছে যে তাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের জাতীয় নীতি নিয়ে জন আলোচনার জন্য প্লাটফর্ম তৈরি করা। এজন্য উঁচু মানের গবেষণাসহ তাদের বিভিন্ন উদ্যোগের কথা বলা আছে ওয়েবসাইটটিতে।
ভয়েস কমান্ড সিস্টেম সিরি-র সাথে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলিকে ওপেন এআই-এর চ্যাট জিপিটি’র সাহায্যে আরও শক্তিশালী করে তুলতে চায় বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
সোমবার অ্যাপলের বার্ষিক ডেভেলপার শো’তে চ্যাট জিপিটির মাধ্যমে সিরি’কে নতুন সাজে সাজানোর ঘোষণা দেন আইফোনের নির্মাতারা।
নতুন পার্সোনালাইজড এআই সিস্টেমের অংশ হিসেবে চালু হওয়া এই প্রযুক্তির নাম হবে “”অ্যাপল ইন্টেলিজেন্স”। এর মাধ্যমে অ্যাপলের ডিভাইসগুলো আরও সহজে শনাক্ত করা সম্ভব হবে।
চুক্তিবদ্ধ হয়ে কাজ করায় আইফোন ও ম্যাক অপারেটিং সিস্টেম আপডেটের পাশাপাশি ওপেন এআই এর মাধ্যমে চ্যাট জিপিটি ব্যবহারের সুযোগ মিলবে।